হাজীগঞ্জে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৩ | ৭:০৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে ২৮ তম জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৫নং সদর ইউনিয়নের পশ্চিম কাজিরগাঁও মাতৈন মাদ্রাসায়ে দারুল উলুম মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার ১২’শ মাদ্রাসা থেকে আগত ১৫১প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

 

প্রতিযোগিতা অংশ নেয়া শিক্ষার্থীদের কোরআন তেলওয়াত শুনে ২৮জন’কে নির্বাচিত করেন অভিজ্ঞ ওলামাগন ও বিচারক মন্ডলী। নির্বাচিত ২৮প্রতিযোগী’কে পুরুষ্কিত করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিযোগিদের মাঝে শান্তনা পুরুষ্কার প্রদান করা হয়।

এর মধ্যে নির্বাচিত চার গ্রুপের ২৮প্রতিযোগী চাঁদপুর জেলায় জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ওই সময় আমন্ত্রিত অতিথির মাঝে সন্মননা স্মারক প্রদান করা হয়। সে সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসায়ে দারুল উলুম সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান পাটওয়ারী, সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, পাটওয়ারী বাড়ীর ঈদগাঁও ময়দানে সভাপতি আলহাজ্ব আমান উল্যাহ পাটওয়ারী, মাদ্রাসায়ে দারুল উলুম সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান পাটওয়ারী প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা