হাজীগঞ্জে প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষ: দুই শিক্ষার্থী আহত : চালকের মৃত্যু

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৩ | ১২:০১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুহুল আমিন (৪০)নামে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন শাহারাস্তি উপজেলার ধোফল্লা গ্রামের রকিব উদ্দিন শেখ বাড়ির ছেরাজুল হকের ছেলে । আহত হয়েছে হাজীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা। তাদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকায় পঙ্গু হাসপাতালের প্রেরণ করা হয়েছে। কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর কুমিল্লা মহাসড়কের আলিগঞ্জ মজুমদার বাড়ির সামনে।

স্থানীয় বাসিন্দা ও সিএনজি চালক কাউসার হোসেন জানায়, সকাল সাড়ে দশটায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ মজুমদার বাড়ির সামনে একটি প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক যাত্রীসহ তিনজন গুরুতর আহত হলে তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে সিএনজি চালক রুহুল আমিনের মৃত্যু হয়। আহত ফেরদৌস আক্তার গুরুতর আহত হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয় এবং আহত কানিজ ফাতেমা আনিকা কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, সিএনজি চালক রুহুল আমিনের মৃত্যু হয়েছে। আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর শুনেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাস্ট উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ওই মাত্র প্রাইভেটকার জব্দ রয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা