
সম্পত্তিগত বিরোধের জেরে অসহায় পরিবারের বিরুদ্ধে মামলা


হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জের ধরে অসহায় পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের পয়ালজোশ গ্রামের গাঈন বাড়ীতে গেলে মিথ্যা মামলার অভিযোগ করেন ভুক্তভোগী ইদ্রিস মিয়া(৬৫)।
জানাগেছে, ১৯৮৪সালে সেরাজুল গংদের কাছ থেকে ১৫ শতক সম্পত্তি ক্রয় করেন। সেই সম্পত্তির কিছু অংশে স্থানীয় প্রভাবশালী মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টার জোরপূর্বক দালান নির্মাণ করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও কোন ধরনের সূরাহা হয়নি। ভুক্তভোগী ইদ্রিস মিয়া জানান, কোনরকম থাকার মত ভাঙা ঝুপড়ি ঘর রয়েছে তার।
কোন রকম ভাবে দিন পাতি করছেন তিনি। গেল কিছুদিন ধরে নিজের সম্পত্তিতে ঘর মেরামতের কাজ করতে গেলে আবুল কালাম মাস্টার বিভিন্নভাবে বাধা প্রদান করেন। এছাড়াও এই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করেন। বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তার পরিবারের সকল সদস্যদের আসামি করা হয়।


এরমধ্যে মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে। পরের স্থানীয়রা টাকা উত্তোলন করে হতদরিদ্র ইদ্রিস মিয়াকে জামিনে নিয়ে আসে। কিন্তু তার ছেলে টিটুকে জামিনে মুক্ত করা সম্ভব হয়নি। ছেলেকে মুক্ত করতে হত দরিদ্র বৃদ্ধ বাবার আহাজারি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এই প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে সম্পত্তি বিক্রি করে রেজিস্ট্রি দেয়নি। কেউ কিছু বললে তার বিরুদ্ধে হামলা মামলা সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন এলাকাবাসী। এদিকে অভিযুক্ত ও মামলার বাদী আবুল কালাম মাষ্টার এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে অপারগতা স্বীকার করেন। একপর্যায়ে তিনি নিজের সম্পত্তি বলে দাবী করেন।








