হাজীগঞ্জে হরতালের প্রভাব না থাকায় যান চলাচল স্বাভাবিক ছিলো

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৬:৪৯
Link Copied Successfully!

বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি হাজীগঞ্জে।

রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে এখন পর্যন্ত হাজীগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে টোরাগড়, এনায়েতপুর এলাকায় হরতাল সমর্থকরা সড়কের আগুন দেয় পরে পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় নাশকতার চেষ্টা করলে  বিএনপি’র এক কর্মীকে আটক করে পুলিশ। আটককৃত বিএনপি কর্মী  মোস্তফা  উপজেলার সদর ইউনিয়নের  কাজীরগাঁও এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে হরতালের প্রভাব না পড়ায় হাজীগঞ্জে চলতে দেখাগেছে রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশাসহ পন্যবাহী ট্রাক।

খোলা রয়েছে হাজীগঞ্জের বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান। তবে হাজীগঞ্জ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন।

সকাল থেকে ছোট বড় যান চলাচল স্বাভাবিক ছিল। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ব্যাপক সতর্কাবস্থায় দেখা গেছে। এছাড়াও জনসাধারণের জানমালের নিরাপত্তা জোরদার করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো ব্যাপক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা