মতলব উত্তরে ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষক তালিকা প্রস্তুত ও প্রশিক্ষক বিষয়ক বিশেষ জরুরি সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৩ | ৭:০৫
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার অস্থায়ী আওয়ামীলীগ কার্যালয়ে ভোট প্রার্থনা, কর্মী প্রশিক্ষক তালিকা প্রস্তুত ও প্রশিক্ষক বিষয়ক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিশেষ জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের উন্নয়নের কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে বিভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ৫ম বারের মধ্যে প্রধানমন্ত্রী বানাতে হবে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রানার সভাপতিত্ত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. আলাউদ্দিন সরকার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুধ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বাগান বাড়ি ইউনিয়ন আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহাম্মদ, দূর্পুাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার দুলাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমীন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর জামান সরকার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়েছকুরুনি প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা