শাহরাস্তির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম

Reporter
ফয়েজ আহম্মেদ, শাহরাস্তি
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৩ | ৯:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

সোমবার সন্ধ্যায় তিনি উপজেলার নিজমেহার বর্ধন বাড়ি, মেহের কালীবাড়ি ও নাওড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজায় আগত ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশে সুদীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ পাশাপাশি থেকে একে অপরের সাথে ভাইয়ের মতো বসবাস করছে। দেশে বহু কিছু ঘটলেও আমাদের সম্প্রীতিতে বিন্দুমাত্র ফাটল ধরেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নির্যাতনের খড়গ নেমে এসেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। আমরা সম্মিলিতভাবে সে যুদ্ধ করেছি এবং ভারত আমাদের ব্যপক সহায়তা করেছে। সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাজিত করেছি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি।
এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তা করেছেন । যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ একে অপরের পাশাপাশি থেকে ভাইয়ের মত বসবাস করবে।
আপনাদের ধর্ম পালনের যে স্বাধীনতা সেটা আমাদের সংবিধানে সুস্পষ্ট লিপিবদ্ধ রয়েছে, আর এ সংবিধান জাতির পিতা অনুমোদন দিয়ে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা