
হাজীগঞ্জে হাই চয়েজ-এর দ্বিতীয় শো-রুমের উদ্বোধন


চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে মহিলাদের শাড়ি কাপড়, মেয়েদের থ্রি-পিস, লেহেঙ্গা’সহ সকল প্রকারের পোশাক সামগ্রী নিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে হাই চয়েজ-এর দ্বিতীয় শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টি দোয়া ও মিলাদের মাধ্যমে উদ্বোধন করা হয় দোকানটি। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর আব্দুস সালাম এন্ড বাদার্স জানান, আধুনিকতার এক ধাপ এগিয়ে আছে হাই চয়েস। ভালো মানের প্রিন্ট শাড়ি, জামদানী, কাতান, টিস্যু শাড়ি, মেয়েদের জন্য থ্রি-পিস, টু-পিস, ওয়ান পিস, লেহেঙ্গা, টফস্, ছেলেদের শার্ট-প্যান্ট-এর নির্ভর যোগ্য প্রতিষ্ঠান।


প্রতিষ্ঠানটি পরিচালনা করতে স্থানীয় সকল ব্যবসায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই সময় স্থানীয় প্রায় অর্ধশত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।








