
রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তক অর্পণ ও আলোচনা সভা করেছে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়।
বুধবার সকালে প্রথমেই শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
পরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম চৌধুরী।


ওই সময় তিনি, ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট এর সেই ভয়াবহ দিন ও শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, ফজলুর রহমান, মনির হোসেন, ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








