মতলব উত্তরে ফেসবুক ফেক আইডির ছড়াছড়ি, জনমনে আতঙ্ক

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২৩ | ৪:৩৪
Link Copied Successfully!
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে সকল ফেসবুক আইডিকেই বুঝে থাকি। দিন বদলের সঙ্গে-সঙ্গে বাড়ছে ফেসবুক ব্যবহারকারী। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এটির অপব্যবহার এবং ফেক আইডির সংখ্যাও। যার ফলে সম্মান হানিকর ঘটনাও ঘটছে অহরহ, বাড়ছে স্বামী সংসারে অশান্তি। সারাদেশে নামে বে-নামের ফেসবুক একাউন্ট রয়েছে অসংখ্য, এর মধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাও এর ব্যতিক্রম নয়।
গেল ১৪ অক্টোবর চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট সেলিম মিয়ার নামে দুটি ফেক আইডি খুলে বিভিন্ন জনসাধারণকে রিকোয়েস্ট দিয়েছে বলে জানা গেছে, এবিষয়ে এডভোকেট সেলিম মিয়া বলেন আমাকে ছোট করা বা মানুষের কাছে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে একটি চক্র নিম্ন মন-মানসিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র করছে।
বর্তমানে এই উপজেলাতে মতলবের খবরা খবর, আকাশ ছোঁয়া’ নামের নানা ফেক আইডির ছড়াছড়ি, বাড়ছে জনমনে। আতঙ্ক। উগ্রবাদী স্টাটাস এবং কপি পেস্ট সংবাদ সংগ্রহ করে মতলব উত্তর উপজেলার আপামর জনসাধারণকে প্রতিনিয়ত নানা ধরণের হুমকি দিয়েই চলেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বে-নামের ফেক আইডিগুলো নানারকম উষ্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। শিগ্রহী এসব ফেক আইডিগুলো আইনের আওতায় নিয়ে আসার আহব্বান জানান এলাকার সচেতন মহল।
উপজেলার সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা জানান, খুব দ্রুত সংবাদ পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম ফেসবুক। এখনই এসব নকল আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ফেসবুকের প্রতি গ্রহণ যোগ্যতা হারিয়ে যাবে। বঞ্চিত হবে সঠিক তথ্য থেকে। ফেক আইডিতে ভুল সংবাদের কারণে চরম বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। সাংবাদিকের আইডিতে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায় বলেই এখনো ফেসবুক ব্যবহার করছি। এসব ফেক আইডিগুলোর বিরুদ্ধে এখনই ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন করার জোর দাবি জানান তিনি।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন জানান, উপজেলায় আমরা বেশকিছু ফেসবুক ফেক একাউন্টের অভিযোগ পেয়েছি। দ্রুত এদেরকে চিহ্নিত করা হবে। অতি দ্রুত এসব ফেক আইডির মালিকদের ধরে শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা