কচুয়ায় ঘাতক বাস বন্ধের দাবিতে মানববন্ধন

নাছির উদ্দীন
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৩ | ৯:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ – কচুয়া – গৌরীপুর সড়কে ঘাতক আল-আরাফাহ, পদ্মা, বিআরটিসি পরিবহনের বাস বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত সার্বিক ব্যবস্থাপনায় কচুয়া বিশ্বরোড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত বলেন, এ সড়কে ঢাকাগামী আল-আরাফাহ, পদ্মা, বিআরটিসি বাস চলাচলের পর থেকে সাধারণ মানুষ একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে। যার ফলে এ সড়কে সাধারণ জনগনের নিরাপত্তা নেই বললেই চলে।ফিটনেস বিহীন গাড়ি, অদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ টু গৌরীপুর সড়কটির আঁকাবাঁকা রাস্তা দ্রুত সরলীকরণ ও চারলেনে উন্নতি করা পর্যন্ত উক্ত বাসগুলো বন্ধ রাখার দাবি জানান এলাকাবাসী।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঘাতক বাসগুলো বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।এসময় ইউপি সদস্য মিজানুর রহমান, কাউছার প্রধান, মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিদ খান, শরীফ মজুমদারসহ স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা