মতলবে ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপন মহড়া

Default User
চয়ন ঘোষ
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২০ | ৩:২৪
Link Copied Successfully!
মতলব উপজেলা পরিষদ চত্বরে ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে গত (১৬ সেপ্টেম্বর) রোজ বুধবার সকাল ১১ টায় মতলব দক্ষিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্তৃক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নির্দেশক্রমে পরিষদ চত্বরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপন মহড়ায় সার্বিক নেতৃত্ব প্রদান করেন স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর। জানা যায় যে, অগ্নি নির্বাপন মহড়ায় অগ্নি নিয়ন্ত্রন কৌশল বা মোকাবেলা সম্পর্কে সকলের সম্মুখে সহজবোধ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি অগ্নিনিয়ন্ত্রক আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে বস্তুনিষ্ঠ ধারনা প্রদান করা হয়। অগ্নি নিয়ন্ত্রনের ক্ষেত্রে হাতে বহন যোগ্য এক্সটিং গুইসার ও ভেজা কাঁথা বা পাটের বস্তা দিয়ে অগ্নি নিয়ন্ত্রন পদ্ধতি ।

সম্পর্কে বাস্তব ধারনা প্রদান করা হয়। পাশাপাশি অগ্নিকান্ড হতে উদ্বার বিষয়ক কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করা হয়। উক্ত অগ্নি নির্বাপন মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও মতলব ফায়ার স্টেশনের সকল চৌকস সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা