হাজীগঞ্জে দুই’জন ভিক্ষুকের পুর্নবাসনের ব্যবস্থা করলো সমাজসেবা অধিদপ্তর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩, ২০২৩ | ২:৩৯
Link Copied Successfully!

ভিক্ষুক মো. মাসুদ মিয়া ও মো. খোকন মিয়া। দুইজন শারিরিক প্রতিবন্দ্বী। এদের মধ্যে একজনকে অটোরিক্সা আরেকজনকে ভ্যানগাড়ি ও কাঁচামাল কিনে দিয়ে পুনর্বাসন করে দিয়েছেন সমাজসেবা অধিদপ্তর।

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান বিতরণের মাধ্যমে তাদের পুর্নবাসন করা হয়।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুক মো. মাসুদ মিয়ার হাতে অটোরিক্সার চাবি এবং মো. খোকন মিয়ার হাতে ভ্যানগাড়ি ও কাঁচামাল তুলে দেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুর্নবাসনের উপকরণ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহদাত হোসেনের উপস্থাপনায় ভিক্ষুক পুর্নবাসন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোস্তফা মোস্তাকুর রহিম খান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সরকারি কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা