দুটি কিডনি নষ্ট, বাঁচতে চায় অটোচালক হাবিব

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হাবিবুর রহমান(৩৩)। তার উপার্জনের টাকায় চলতো পুরো পরিবার। সুস্থ থাকাকালীন অটো রিকশা চালানোর কাজ করতেন। এখন তার শরীরের দুটি কিডনিই বিকল। গত তিন মাস ধরে বিছানায় শয্যাশায়ী। প্রতিনিয়তই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। সামান্য ভিটেমাটি ছাড়া কিছুই নেই পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার ফলে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

 

ইতিমধ্যে তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। সবশেষ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তবেই বাঁচানো যেতে পারে হাবীবের জীবন। এ জন্য প্রয়োজন অনেক টাকার, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব।

বিজ্ঞাপন

 

হাবীবুর রহমান হাজীগঞ্জ উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের উত্তর পাড়া ভূঁইয়া বাড়ীর দৃষ্টপ্রতিবন্ধী জহিরুল ইসলামের ছেলে। হাবীবের দু’ই মেয়ে ও তার স্ত্রী রয়েছে। তার বড় মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী।

 

বিজ্ঞাপন

পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা তার পরিবার। সরেজমিনে হাবীবের বাড়িতে গেলে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা- স্ত্রী ও স্বজনরা।

তার স্ত্রী নাসরিন আক্তার জানান, তার স্বামীর দুটি কিডনি নষ্ট। সে অসুস্থ হওয়ার পর থেকে দু’ই মেয়ে ও তার স্বামী’র চিকিৎসা খরচ যোগান দেয়া কোনভাবেই সম্ভব হয়ে উঠে না। এতোদিন পরিবার আত্মীয়স্বজনের সহযোগিতায় চিকিৎসা করানো হলেও খরচ ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন আর উন্নত চিকিৎসা করানো যাচ্ছেনা। এখন বাড়িতে থেকে বিনা চিকিৎসা মৃত্যুর পদযাত্রী হয়ে আছে। এমতা অবস্থায় বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।

হাবীবের বাবা জহিরুল ইসলাম জানান, এতদিন সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে হাবীবের অসুস্থতা দেখা দেয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নীরীক্ষার পর ধরা পড়ে তার দুটি কিডনি বিকল। চোখের সামনে ছেলেটা যন্ত্রণা ভোগ করছে, তার স্ত্রী সন্তানরাও কষ্টে আছে। কিছুই করতে পারছিনা। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনিও। এছাড়াও তার ছোট মেয়ে’টি বাবার চিকিৎসা খরচ যোগাতে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র সহযোগিতা কামনা করেন। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবারটি এখন চোখে অন্ধকার দেখছে। একমাত্র সমাজের বিত্তবানরা পাশে দাড়ালেই হাবীব হয়তো স্বাভাবিক জীবনে ফিরে পাবে।

হাবীব’কে সহায়তা করতে চাইলে বিকাশ নম্বর:- ০১৮১৫-৬৪৬২২৪/০১৪০২-৩৩৮৫২২

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা