৩০ লক্ষ টাকার ১০ হাজার পিস ইয়াবা’সহ হাজীগঞ্জের রনি চাঁদপুরে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ১২:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরে ১০হাজার পিস ইয়াবাসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সাদিকুর রহমান রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

চাঁদপুর শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার চৌকস অফিসার এসআই মোঃ কামাল উদ্দিন ও এএসআই মোঃ সাইফুলসহ সংঙ্গীয় সদস্যরা আটক রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশ হচ্ছে মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা