
অভিমানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
Link Copied Successfully!


হাজীগঞ্জে অভিমানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শাহনাজ আক্তার(০৯) গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
বুধবার বিকালে পৌরসভার মকিমাবাদ আল-কাউসার স্কুলের পিছনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ঘটনার দিন বিকালে আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ আক্তারের মা জেসমিন বেগম তার হাতের লেখা খারাপ হওয়ায় বকাঝকা করে।


বকাঝকা’র বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
ওইসময় পরিবারে সদস্যরা গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক শহীদ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে।








