ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে কৃষি জমি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৪:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী সুলতান। এতে আশপাশের ফসলি জমিসহ কাছাকাছি থাকা বসতবাড়িও ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী-করবন্দ এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি গর্ত করে বালু উত্তোলন করে আসছেন সুলতান বেপারী ওরপে সোনা মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, ড্রেজার মেশিন সুলতান প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলছেন না।

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবাধে ড্রেজার মেশিন দিয়ে জমির বালু কেটে নিচ্ছেন তিনি। কৃষি জমির মাটি উত্তোলন করে বিশাল সুড়ঙ্গ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে আশপাশের ফসলি জমিসহ বসতবাড়িও হুমকির মুখে পড়েছে। এই মুহূর্তে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এক সময় আবাদি জমি আর খুঁজে পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

মারাত্মকভাবে ব্যাহত হবে ফসল উৎপাদন। এবিষয়ে অভিযুক্ত সুলতান বেপারী বলেন, তার নিজ জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন। তবে তার এই বালু উত্তোলনে অন্যের কোন ক্ষতি হচ্ছেনা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন ঘটনাস্থলে গিয়েছি ড্রেজার মালিককে না পাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারি নাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা