
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি ইউছুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম


ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রথমবারের অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্যদের প্রতক্ষ্য ভোটে সভাপতি নির্বাচিত হলেন ৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মো. বিল্লাল হোসেন ছাতা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মো. খোরশেদ আলম মিয়াজী। তিনি হরিণ প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইফুল ইসলাম হীরা দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ২০ ভোট এবং এই পদে ৫ ভোট বাতিল হয়। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জানে আলম রাসেল। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মানিক হোসেন সরদার মাছ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট এবং এই পদে ১ ভোট বাতিল হয়। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আজাদ হোসেন। তিনি কলম প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল আউয়াল তালা-চাবি প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি মোবাইল প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শফিকুল ইসলাম মিয়াজী আম প্রতীকে পেয়েছেন ২০ ভোট এবং এই পদে ২ ভোট বাতিল হয়।


এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. আরিফ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ নির্বাচিত হয়েছেন। এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এতে একজন সদস্য পবিত্র ওমরা হজ্জ্বে থাকায় ৬০ ভোটের মধ্যে ৫৯ ভোট প্রদান করেন। এরপর ভোট গণনা শেষে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
এ সময় নির্বাচন কমিশনের সদস্য সচিব (নির্বাচন কমিশনার) ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ এবং নির্বাচন কমিশনার ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী।








