হাজীগঞ্জে ২৮০ পিস ইয়াবা’সহ ২১মাদক মামলার আসামী গ্রেফতার

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ | ৪:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার ছয়’শ টাকা সহ ২১টি মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহুল আলম চৌধুরী ও সদর মডেল থানার একটি চৌকস দল আসামীর নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া মুন্সী গাজী বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে জাকির হোসেন গান্ধি(৩৮)কে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার ছয়’শ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞাপন

উপ-পরিদর্শক মেজবাহুল আলম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে ইয়াবা বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামী জাকির হোসেন গান্ধীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় আরো ২১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু কর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা