ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে: ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ | ৬:২৬
Link Copied Successfully!
হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
শনিবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ও পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
মোহাম্মদ হোসাইন তার বক্তৃতায় বলেন, যে কোন সংগঠন নিজেদের শ্রম ঘামে প্রতিষ্ঠিত করে। কেউ ব্যাক্তিগত ভাবে লাভবান হয় না বা কেউ ফায়দা অর্জন করে না। আর আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে সেখানে ফায়দা আছে, যেখানে স্বার্থ আছে সেখানে আমরা যাই। সেখানে স্বার্থ নাই আমার পকেট ভর্তি হবে না আমরা সেখানে যাই না।
এছাড়াও তিনি তার শিক্ষা জীবনের কথা তুলে ধরে আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এই সংবর্ধনা আজকের শিশু শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়াবে। এবং যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে তাদেরকে অভিনন্দন ও মায়েদের প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ’কে ধন্যবাদ জানান।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচালক মো. শাহাদাত হোসেন জাহিদের সভাপতিত্বে মুহাম্মদ কাউসার হামিদ ও সংস্থার উপ পরিচালক মুহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা শায়খ আবু সুফিয়ান আল কাদেরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখা সভাপতি অধ্যাপক শাহ জামাল তালুকদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিল কাজী মনির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আহসান উল্লাহ মৃধা,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা গাজী আব্দুর রাহীম, গাউসিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, মুফতি ফজলুল কাদের বাগদাদী, গাউসিয়া কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কারী বিলাল হোসাইন পাটোয়ারী, জহিরুল ইসলাম মজুমদার, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা সমন্বয়ক, নুরুল আলম মামুন, সদস্য সচিব কামরুল হাসান বাবু, সাবেক পরিচালক, মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, উপ সম্পাদক কামাল আহমেদ, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ওয়ার্ড যুবলীগ নেতা মামুন সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিনিধি ও অভিভাবক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকালে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মকবুল আহমদের কবর জিয়ার, দোয়া এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন, এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলঙ্গীর কবির পলাশ, হিরু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মিয়া সুমন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২