বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৩ | ৮:৪৬
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কথা ভাবেন এবং চিন্তা করেন। প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম প্রহরীদের কর্মক্ষেত্রে বিদ্যমান সমাধান কল্পে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি। আর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনযাত্রা মানের কথা চিন্তা করেন। বঙ্গবন্ধুর কারনে স্বাধীন রাষ্ট্র হওয়ায় দেশের মানুষ শান্তিতে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানান সুবিধা দিয়েছেন, তেমনি কাম দপ্তরী প্রহরীদের কর্মক্ষেত্রে নানান সুবিধা দেয়ার জন্য চিন্তা রয়েছে।

কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক জিয়াউর রহমান হাতেম,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কাম প্রহরীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা