প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাছে ভাতে সমৃদ্ধ: এমএ কুদ্দুস 

Reporter
সুমন আহম্মেদ
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৩ | ১০:৪১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌছে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরাই হবো বিশ্বসেরা স্মার্ট বাংলাদেশ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাছে ভাতে সমৃদ্ধ। বর্তমানে মৎস্য চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। অর্থনীতিতেও মৎস্য বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এই উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। বিগত কোন সরকার মৎস্য উন্নয়নে, কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চলছে। তাই এই উন্নয়নের অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে পারবেন জননেত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা মৎস্য বিভাগ।

পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শান্ত সহ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা