প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় প্রেমিকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৩ | ৫:২৪
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলায় প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১৬ আগস্ট) শাহরাস্তি মডেল থানার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের বটুয়াপাড়া গ্রামের বটুয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে ওই যুবককে দাফন করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার সৌদি প্রবাসী আমান উল্ল্যার একমাত্র ছেলে মো. আহসান হাবিব (১৮)। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরে আর লেখাপড়া না করে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। প্রায় দু’বছর আগে পার্শ্ববর্তী দেবকরা গ্রামের লদের বাড়ির এক স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক হয়। এরই মধ্যে ছয় মাস আগে তারা বিবাদে জড়িয়ে সম্পর্ক শেষ করে দেন। কিন্তু আবার তারা পরিবারের অগোচরে মোবাইলে কথা বলা শুরু করে। তবে সোমবার (১৪ আগস্ট) হঠাৎ করে আহসানের সঙ্গে সাথী মোবাইলে বিবাদে জড়িয়ে যায়।

এ বিষয়ে মোবাইলের মেসেজ দেখিয়ে আহসানের বড়বোন শারমীন আক্তার রুনু পুলিশ ও সাংবাদিকদের জানান, আমার ভাই ওই রাতে সাথীকে তার ফোন নম্বর ব্লক না করার অনুরোধ করে। কিন্তু সাথী তার ফোন ব্লক করে দেওয়ায় হুমকি দিলে, আমার ভাই আহসান আত্মহত্যার হুমকি দেয়। একপর্যায়ে আমার ভাই নিজ ঘরে একটি সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ওই রাতেই আত্মহত্যা করে। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা আহসানের সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশকে সংবাদ দেয়।

বিজ্ঞাপন

ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা