১৫ আগস্টের ঘটনায় বেনিফিশিয়ারিদের আঁতাতে তারা এখন নুতন স্বপ্ন বিভোর : সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

Reporter
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ৭:১৪
Link Copied Successfully!

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা সদরস্থ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বলেছেন, নিজেদের অস্তিত্ব নাই বলেই বিএনপি ও তাদের দোসরা আজ বিদেশীদের কাছে ধরনা ধরছে। একাত্তরের পরাজতি শক্তি ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃংশসভাবে হত্যার ঘটনায় বেনিফিশিয়ারিদের আঁতাতে তারা এখন নুতন স্বপ্ন বিভোর। তারা সংবিধান পরিপন্থি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা আমেরিকার সহযোগিতায় বাস্তবায়ন করতে চায়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সংবিধান বিরোধী কোন কাজ করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আজ শোকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইচ্ছার বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে এক ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের শপথ নিতে হবে। শুধু তাই নয়, শোকের এই দিনে আমরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের চিহ্নিত করে তাদেরও কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জমাদারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কামরুল হাসান রোমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।

 

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. শারাফাত উল্ল্যা, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান ।

আলোচনা শেষে দোয়া ও মুনাজত পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাও. শারাফাত উল্ল্যা।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা