
এলইডি কাপ আলীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Link Copied Successfully!


“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” “মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে এলইডি কাপ আলীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ পি.টি.আই সংলগ্ন বাগের মাঠে ওকে এন্টারপ্রাইজের আয়োজনে এ টুর্নামেন্টে সম্পূর্ণ হয়।
হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নিরু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, তরুন আওয়ামী লীগ নেতা ইসমাইল রুবেল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মইনুদ্দিন মঞ্জু, আল আমিন কাশারি, মো: আক্তার হোসেন প্রমুখ।








