শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমামের যাবজ্জীবন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১০, ২০২৩ | ৫:১২
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ায় জোরপূর্বক শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন। কারাদন্ড প্রাপ্ত আসামী বোরহান উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আকানিয়া গ্রামের ফকির বাড়ীর মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় শাহী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ধর্ষণের শিকার শিশু সুইটি (ছদ্ম নাম) মসজিদের ইমামের নিকট কোরআন শিখতেন।
মামলার বিবরণ থেকে জানাগেছে, ওই শিশু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী পড়া শেষ হলে পড়া বন্ধ করে দেন পিতা। এরপর তিনি মেয়েকে কোরআন শেখার জন্য স্থানীয় মসজিদের ইমাম বোরহান এর নিকট দেন। প্রতিদিন সকালে শিশু তার নিকট কোরআন শরীফ পড়তে যেতেন।
ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ১৫ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে ইমাম শিশুর বাড়ীতে ফোন করে জানান. মসজিদ কমিটি মসজিদ সংস্কারের জন্য স্থাপনা ভাঙবে। তাই শিশু যেন তার কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে আসে। ফোন পেয়ে ওই শিশু মসজিদে কোরআন শরীফ আনতে গেলে অভিযুক্ত ইমাম শিশুটিকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করেন। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ীতে এসে পরিবারের নিকট ঘটনার বিবরণ জানায়। তাৎক্ষনিক ঘটনাটি শিশুর পিতা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানায়। তারা কোন ধরণের সমাধান করতে না পারায় শিশুর পিতা ২১ মার্চ কচুয়া থানায় বোরহানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। তিনি তদন্ত শেষে একই বছর ৩০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইদুল ইসলাম বাবু জানান, মামলাটি গত তিন বছরের অধিক সময় চলা অবস্থায় ৫ জনের সাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় দেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২