
কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা


কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা ও দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল বাসার, কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোবারক হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুবলীগ নেতা আনিসুর রহমান স্বপনসহ প্রমুখ।


এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








