আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসান সিআইপি’র পথ সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৩১, ২০২৩ | ৯:৪৭
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বাংলা বাজারস্থ বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের পথসভা শুরু করে ছেংগারচর বাজার হয়ে তার নিজ বাড়ি লতুরদিতে গিয়ে শেষ হয়। তার বাড়িতে আসার পর বিভিন্ন স্তরের নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরন করে নেন। এর আগে বাংলা বাজারে পথসভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সিআইপি এম ইসফাক আহসান।

এসময় তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। মন থেকে দলকে ভালোবাসী এবং দলের আদর্শ মেনে চলি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশ বুকে লালন করে এবং জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে রাজনীতি করি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর ২ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রতয়াশী। দল যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। যদি আমি নৌকার মনোনয়ন পাই তাহলে নির্বাচন করবো। দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে বিএনপি জামাত সারা দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত না করলে দেশে শান্তি আসবে না। তাই জনগনের নিরাপত্তা ও শান্তির কথা ভেবে একনই শক্ত হাতে দমন করতে হবে।

জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন -মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার রানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব