মৎস্য চাষে সফল হাজীগঞ্জের শহীদুল ইসলাম পেলেন সম্মাননা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৩ | ৪:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জের শহীদুল ইসলাম একজন সৌখিন মৎস্য চাষী।

২০১৮ সালে জড়ান পরিকল্পিত মৎস্য চাষে। মাত্র চার বছরেই তিনি পুরোপুরি মাছ চাষি হিসেবে আত্নপ্রকাশ করেন। এখন এই মৎস্য চাষ করেই তার বাৎসরিক আয় প্রায় ৬০থেকে ৭০লাখ টাকা।

শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার পরিষদের মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সফল মৎস্যচাষির সম্মননা পান তিনি।

বিজ্ঞাপন

এসময় শহীদুল ইসলামের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অনুষ্ঠানে আগত অতিথিরা।

জানাগেছে, শহীদুল ইসলাম সফল মৎস্যচাষির সম্মননা উপজেলা থেকে দু’বার অর্জন করেছেন। এছাড়াও মোবাইল কোম্পানি থেকে তিন বার সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

শহীদুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের পাতানিশ গ্রামের বেপারী বাড়ীর
আলহাজ্ব মো. তাজুল ইসলাম এর পুত্র। উপজেলায় মাছ উৎপাদনে (কার্প মিশ্র) সফল মৎস্যচাষি তিনি।

বিজ্ঞাপন

সাফল্যের পেছনের গল্প নিয়ে মীম টেলিকমের সত্ত্বাধিকারী শহীদুল ইসলাম বলেন, ‘আধুনিক উন্নত প্রযুক্তির সহায়তায় পরিকল্পিত ভাবে মৎস্য চাষের সাথে জড়াই ২০১৮ সালে।

এখন লিজসহ প্রায় সাড়ে বারো একর সম্পত্তিতে মাছের প্রকল্প রয়েছে আমার। যা থেকে আমি বার্ষিক ৬০থেকে ৭০লাখ টাকার মাছ বিক্রি করি। আশা করি সামনে থেকে বাৎসরিক আয় আরো বৃদ্ধি পাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা