উপজেলার শীর্ষে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ

কচুয়ায় এসএসসিতে পাশের হার ৯৭.৬৩%

Reporter
শান্তুু ধর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ৭:০৬
Link Copied Successfully!
কচুয়ায় এসএসসিতে পাশের হার ৯৭.৬৩ %। জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন।
চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬০৫জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয় ৩৩৬৭জন।
আশেক আলী স্কুল এন্ড কলেজ থেকে ১৪১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে৪২জন জিপিএ-৫ পেয়ে সবাই কৃতকার্য হয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে।
শতভাগ ফলাফল অর্জনকারী ৪টি প্রতিষ্ঠান হলো আশেক আলী স্কুল এন্ড কলেজ,নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয় ,মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও পাথৈর উচ্চ বিদ্যালয়। ১০ টি প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান বলেন, চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খানের প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জনে সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আরমগীর এমপি মহোদয়ের অনুপ্রেরণা ও গভনিং বডির সভাপতি সিতারা আলমগীর মহোদয়ের নির্দেশনায় এ ফলাফল অর্জিত হয়েছে। ]
তাছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকদের সময়োপযোগী পাঠদান ,শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার কারনে ভাল ফলাফল সম্ভব হয়েছে । সাফল্যের শ্রেষ্ঠত্ব ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করছি। কারিগরি শিক্ষা বোডের অধীনে ভকেশনাল ৪টি প্রতিষ্ঠান থেকে ১৬৯জন পরীক্ষার্থী অংশ গ্রহনকরে ২১জন জিপিএ-৫সহ ১৬৫জন কৃতকার্য হয়। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩৬ টি মাদ্রাসা থেকে ১৪৭৯ পরীক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয় ১১৫৪জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ জন । পাশের হার ৭৮.০৩%। শতভাগ উর্ত্তীন দুটি প্রতিষ্ঠান হলো নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা ও দোঘর ইসলামিয়া মহিলা মাদ্রাসা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা