
প্রবাসী বন্ধুর জন্মদিনে বন্ধুমহলের উৎসব
Link Copied Successfully!


আমেরিকান প্রবাসী জাহাঙ্গীর আলম শিবলু’র জন্মদিন উৎসব পালন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্যে বাজার ফুড লাভার্সের হলরুমে বন্ধু মহলের আয়োজনে উৎসব মুখর পরিবেশে হৈ-হুল্লোড়ের মধ্যে দিয়ে ৩৭তম জন্মদিন পালন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম শিবলু’র জন্মদিনে বন্ধু মহল প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷ পরে কেক কেটে শুভ জন্মদিনের বার্তা জানায় বন্ধু মহল।


বন্ধুর জন্মদিনের বার্তা দিতে গিয়ে বন্ধু মহলের সদস্যরা কে কার আগে সেলফি বা ফটোসেশান ও গ্রুপ ফটোসেশানে ছিলেন ব্যস্ত। জন্মদিনে আনন্দের মাত্রা দিগুন করতে ছিলো নানান আয়োজন।
শিবলু এক প্রতিক্রিয়ায় বলেন, বন্ধুদের এমন আয়োজনে কৃতজ্ঞ হয়ে গেলাম।








