ছেংগারচরে নৌকার মেয়র প্রার্থী আরিফ সরকারের পক্ষে উঠান বৈঠক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন: এসি মিজান

সুমন আহম্মেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৩ | ১০:৩৩
Link Copied Successfully!

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকারের পক্ষে উঠান বৈঠক করলেন মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

মঙ্গলবার বিকালে ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুস্তম মার্কেটের ঈদগা মাঠে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা ও ভোটকেন্দ্র কমিটির আহবায়ক আলী আর্শাদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছবির আহমেদ মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, তেজগাঁও কলেজের সাবেক জিএস ওবায়েদুল্লাহ ছিদ্দিকী কাজল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কাউন্সিলর প্রার্থী যথাক্রমে বোরহান উদ্দিন, শামীম হোসেন, গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শিউলী আক্তার, যুবলীগ নেতা আরিফ সর্দার, পৌরযুবলীগ নেতা মমিন সর্দার, সাবেক কাউন্সিলর আহসান উল্যাহ হাসান।

বিজ্ঞাপন

ওঠান বৈঠকে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান এসি মিজান বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা খুবই জরুরী। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন।

তিনি আরো বলেন, ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা গঠনের পর থেকে এই পর্যন্ত মাঠের আওয়ামীলীগ করা কেউ মেয়র হতে পারেনি। তাই এবার সুযোগ এসেছে মাঠের আওয়ামীলীগ করা কাউকে মেয়র বানানোর। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা