হাজীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২৩ | ৮:৫৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চৌধুরী বাড়ির দক্ষিণ পাশের জমিতে নিষিদ্ধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কয়েকদিন ধরে জমির চারপাশে বাঁধ দিয়ে সেখানে ত্রিপল টানিয়ে নিষিদ্ধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে চক্রটি।

বিজ্ঞাপন

এ নিয়ে পাশের জমির মালিক আনোয়ারুল ইসলাম টুকু ও হাবীবুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক এই অভিযান পরিচালনা করেন।

ওইসময় জমির মালিক রেজ্জাকুল হায়দার মুরাদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানেহাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব