চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে একাত্তর টেলিভিশনে নিয়োগ পেলেন আল আমিন ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৫:২৫
Link Copied Successfully!

দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ও স্যাটেলাইট টিভি ‘একাত্তর টেলিভিশন’র চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আলআমিন ভূঁইয়া।

গেল ৫ জুলাই একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ আল আমিন ভূঁইয়ার নিয়োগ চুড়ান্ত করে।

 

বিজ্ঞাপন

এর আগে তিনি একই চ্যানেলের সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

 

এক কন্যা সন্তানের জনক আলআমিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভুঁইয়া বাড়ির মো: হাফিজ ভূঁইয়ার দ্বিতীয় সন্তান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতায় হাতেখড়ি নিলেও আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী শেষে আলআমিন ভূঁইয়া সাংবাদিকতায় ডিপ্লোমা করে সাংবাদিকতাকে স্থায়ী পেশা হিসেবে বেছে নেন।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, দেশের আরেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেলটির অপরাধ বিষয়ক বিট ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিটে কাজ করেছেন। বাংলা টিভিতে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি বাম পায়ে মারাত্বক জখমপ্রাপ্ত হয়ে বাংলা টিভি ছাড়েন।

 

পরবর্তী আল আমিন ভূঁইয়া জাতীয় দৈনিক আজকের পত্রিকা, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, আওয়ার নিউজ ডটকম ছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমে রাজধানীতে কাজ করেছেন। এছাড়া চাঁদপুরের অনলাইন নিউজ পোর্টাল ‘চাঁদপুর বুলেটিন’র সম্পাদক ও প্রকাশক তিনি। নাড়ীর টানে চাঁদপুরে ফিরে আসা ও একাত্তর টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে চাঁদপুর জেলা, সকল উপজেলার সর্বস্তরের সংবাদকর্মী, চাঁদপুর থেকে প্রকাশিত সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সর্বস্তরের সকলসহ প্রশাসন মিলিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা