তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন অবকাশ নেই: ড. মহীউদ্দীন খান আলমগীর

শান্তুু ধর
আপডেটঃ জুলাই ৮, ২০২৩ | ৯:৪২
Link Copied Successfully!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন অবকাশ নেই। আশা করি, ডিসেম্বের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষনা করেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি গণতন্ত্র বিশ্বাসী , সংবিধানে বিশ্বাসী, আমি মৌলিক মানবাধিকারে বিশ্বাসী যেকোন ব্যাক্তি নির্বাচন করতে চায় এগিয়ে আসতে পারেন। তবে নির্বাচন হবে জনসমর্থনের ভিত্তিতে অবাধ নির্বাচন হবে। যে অবাধ নির্বাচনে জনগনের সমর্থনের ভিত্তিতে নির্বাচন করতে চায় করবেন।

বিজ্ঞাপন

 

শনিবার উপজেলার ডুমুরিয়া গ্রামে গণসংযোগ কালে এসব কথা বলেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহিদ, সাধারণ সম্পাদক কাজল রেখা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, ইউনিয়ন স্বে”ছাসেবক লীগের সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

বিজ্ঞাপন

একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন। বিকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২