দূর্গাপুরের নিকাহ রেজিস্ট্রারের লাইন্সেস বাতিল, অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন কাজী ওয়ায়েছকুরনী

Reporter
মতলব প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৭, ২০২৩ | ১১:২২
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ ওয়ায়েছ কুরুনী সরকারের নিকাহ রেজিস্ট্রার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত লাইন্সেসটি বাতিল করে দেয়।

উল্লেখ্য, গত ৯মার্চ তারিখে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ চৌধুরীর এক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য পাওয়া যায়। তার এ নিকাহ রেজিস্ট্রার (কাবিন নামা) পদ টি শূন্য হওয়ার পর ও তিনি কাজ করে যাচ্ছেন।

 

বিজ্ঞাপন

এর কারন কি? এর কারন হিসাবে জানতে চাইলে কাজী ওয়ায়েছ কুরুনী সরকার এ প্রতিনিধিকে জানান, তার নিকাহ রেজিস্ট্রার লাইন্সেস বাতিল হওয়ার পর পুনরায় তাকে নিকাহ রেজিস্ট্রার কাবিন নামা করার অনুমতি দেওয়া হয় কিন্তু তিনি দেখাতে পারেনি। আরেকটি পত্রে জানা যায়, কাজী ওয়ায়েছ কুরুনী সরকারের নিকাহ রেজিস্ট্রার লাইন্সেস বাতিল হওয়ার পর বাগানবাড়ি ইউনিয়নের কাজী সালাউদ্দিনকে দূর্গাপুর ইউনিয়নে তিন মাস কাজ করার অনুমতি প্রদান করেন।

সূত্র থেকে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নে নতুন নিকাহ রেজিস্ট্রার সরকারিভাবে নিয়োগ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী বাগানবাড়ি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী সালাউদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে দুর্গাপুর ইউনিয়নের কার্যক্রম করবেন।

 

বিজ্ঞাপন

কিন্তু, দুর্গাপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাবিন নামা করার লাইসেন্স বাতিল হওয়া কাজী ওয়ায়েছ কুরুনী ও তার ছেলে মেহেদী অবৈধভাবে এখনও কার্যক্রম চালাচ্ছেন যা সম্পূর্ণরূপে বেআইনি ও আইন বিরোধী। আইনের বিধি অনুযায়ী তাদের লাইসেন্সের অনুমোদন পুনরায় না পাওয়া পর্যন্ত জনগণ যাতে তাদের কাছে নিকাহ রেজিস্ট্রার কাবিন নামা না করেন।

 

এ বিষয়ে অর্থাৎ লাইসেন্স বাতিল হওয়ার বিষয়ে কাজী ওয়ায়েছ কুরুনীকে ফোন করে জানতে চাইলে, তিনি জানান এ বিষয়ে মামলা চলছে এবং তিনি বৈধ, তার কাগজপত্র আছে। কিন্তু কয়েকদিন অতিবাহিত হলেও তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। আর তার ছেলে মোঃ মেহেদী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ছড়াচ্ছেন বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য যা ডিজিটাল আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে চাঁদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কে ফোন দিলে তিনি মিটিং এ আছেন বলে কল কেটে দেন।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২