রোহিঙ্গাদের গ্রামের নাম মুছে দিয়েছে মিয়ানমার

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:২৬
Link Copied Successfully!

তিন বছর আগে রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম কান কিয়ায় আগুন ধরিয়ে দেওয়ার পর পুরো গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। গত বছর মিয়ানমার সরকার তাদের সরকারি মানচিত্র থেকেও এই গ্রামের নামটি মুছে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 

নাফ নদী থেকে প্রায় ৩ মাইল দূরে কান কিয়া গ্রামে কয়েকশ’ মানুষের বাস ছিল। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযানের নামে মিয়ানমারের সেনারা আগুন লাগিয়ে দেয় এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ঐ সময় রাখাইন থেকে সাত লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেন। মিয়ানমার সরকার সন্ত্রাস দমনের নামে ওই ‍অভিযান চালালেও জাতিসংঘ একে ‘জাতিগত নিধন’ বলে ‍অভিহিত করেছে।জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাদের বিরদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে শুনানি চলছে।

বিজ্ঞাপন

স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কান কিয়া গ্রামটি যেখানে ছিল সেখানে এখন অনেক সরকারি এবং সেনাবাহিনীদের জন্য ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া সেখানে পুলিশের ঘাঁটিও তৈরি করেছে মিয়ানমার সরকার।

২০২০ সালে জাতিসংঘের ম্যাপিং ইউনিটের কাছে পাঠানো মিয়ানমারের সরকারি মানচিত্রে দেখা যায় ওই জায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে।

২০১৭ সালের অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী কান কিয়ার মত কমপক্ষে চারশ’ গ্রাম ধ্বংস করেছে বলে জানায় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। তারা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। ধ্বংস করা গ্রামগুলোর মধ্যে কান কিয়াসহ অন্তত এক ডজন গ্রামের নাম এখন মানচিত্র থেকেও মুছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ধর্মীয় নেতা মোহাম্মদ রফিক বলেন, তারা চায় আমরা যেন আর ফিরে না যাই। মোহাম্মদ রফিক কান কিয়ার কাছের আরেকটি গ্রামের চেয়ারম্যান ছিলেন। ।

মিয়ানমারের রাখাইন রাজ্য পুনঃগঠনের দায়িত্বে রয়েছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তবে গ্রামের নাম মুখে দেওয়ার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে তার কোনো কিছু বলতে রাজি হয়নি। এ বিষয়ে কথা বলার জন্য রয়টার্সকে মিয়ানমারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে (জিএডি) যোগাযোগ করতে বলে। সেখানে যোগাযোগ করে কারো সাড়া পাওয়া যায়নি।

এদিকে মিয়ানমার সরকারের প্রতিনিধির কাছে জানতে চাইলেও এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করে রাজি হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা