হাজীগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত দুই 

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জুন ২৭, ২০২৩ | ৩:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে মালবাহী কার্ভাডভ্যান চাপায় সিএনজিচালিত স্কুটারের এক যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর জামে মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর কার্ভাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারটি পুলিশ জব্দ করে। তবে চালক পলাতক রয়েছেন।

নিহত মো. তাজুল ইসলাম (৫৫) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আহত মো. বাচ্ছু মজুমদার (৫৫) হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে ও অপর আহত মো. সেলিম মজুমদার একই ইউনিয়নের হাটিলা টংগিরপাড় গ্রামের মৃত আম্বর আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, এদিন দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারস্থ জামে মসজিদের সামনে শাহরাস্তিমুখী একটি দ্রুতগামী কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো-অ ১১-১৩২৪) হাজীগঞ্জমুখী একটি নম্বরহীন সিএনজিচালিত স্কুটারকে চাপা দেয়। এতে স্কুটারের তিনযাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. বাচ্চু মজুমদার প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার ও মো. সেলিম মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ দিকে দুর্ঘটনার পর কার্ভ্যাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারের চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কার্ভাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারটি জব্দ করে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, গাড়ি দুইটি জব্দ ও নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা