হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter
হোসেন বেপারী
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ১:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

শুক্রবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যালেসে আয়োজিত উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আনোয়ারুল হক হেলালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মজুমদার, গীতা পাঠ আওয়ামী লীগ নেতা বাবু দীলিপ কুমার সাহা।

বিজ্ঞাপন

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

বিজ্ঞাপন

 

ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আশফাকুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার সফিকুর রহমান ভূঁইয়া, ৯নং গন্ধ্যবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজ, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটোয়ারী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন।

 

অনুষ্ঠানে ওই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২