বাংলাদেশ দূতাবাসের সুইডেনের রাজা-প্রধানমন্ত্রীকে আম উপহার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২৩ | ৩:০৫
Link Copied Successfully!

সুইডেনের রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি দেশ‌টিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের হিমসাগর আম উপহার দিয়েছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।

স্টকহোমের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) রাতে সেখানকার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, শুভেচ্ছা উপহার হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ দূতাবাস আম বিতরণ করেছে।

বিজ্ঞাপন

দূতাবাস বল‌ছে, আম বিতরণ সুইডেনের জন্য বাংলাদেশের বিচিত্র স্বাদ অনুভব করার ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে আম পাঠানোর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

রাষ্ট্রদূত মেহেদী হাসান ব‌লেন, আমরা সুইডেনে আমাদের সম্মানিত অংশীদারদের কাছে বাংলাদেশের গর্ব ও গৌরব আম উপহার হিসেবে দিতে পেরে আনন্দিত। এই উপহার আমাদের কূটনৈতিক সম্পর্কে একটি নতুন ধাপ যোগ করবে এবং আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ দূতাবাস বলছে, উপহার হিসেবে আম বিতরণ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। দু’দেশের অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করবে। কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা