চাঁদপুর সাহিত্য আন্দোলনের নবজাগরণে তছলিম হোসেন হাওলাদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ১০, ২০২৩ | ১০:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের সাহিত্য সমাজের আয়োজনে ও চাঁদপুর সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় সদ্য প্রয়াত লেখক তছলিম হোসেন হাওলাদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য একাডেমী সাবেক মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

বিজ্ঞাপন

 

কবি ও লেখক ম. নূরে আলম পাটওয়ারী এবং মুহাম্মদ ফরিদ হাসানের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামীম আহমেদ, তছলিম হোসেন হাওলাদারের সহধর্মিণী হাছিনা বেগম, চাঁদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি ইকবাল পারভেজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্ত পীযূষ, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কবি ও নাট্যকার জসীম মেহেদী, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহমুব জুয়েল, কবি দন্ত্যন ইসলাম প্রমুখ।

 

বিজ্ঞাপন

আরও বক্তব্য রাখেন কবি ও লেখক মুখলেসুর রহমান ভূঁইয়া, কবি সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, দেওয়ান মাসুদ রহমান, পলাশ দে প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জমির হোসেন, দৈনিক আদিবাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, সম্পাদক ডা. নাজমুন নাহার মমি, কবি পাভেল আল ইমরান, সংগঠক মীরা রায় চৌধুরী, সাহিত্য মঞ্চ ও আপন-এর সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, চাঁদমুখ-এর প্রতিষ্ঠাতা এইচএম জাকির, সাইরেন-এর সাধারণ সম্পাদক ফিরোজ আলম, কবি জাহিদ নয়ন, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, কবি কাজী সাইফ, সাদ আল আমিন প্রমুখ। এছাড়াও সভায় প্রয়াত তছলিম হোসেন হাওলাদারের কনিষ্ঠ পুত্র ও কন্যা উপস্থিত ছিলেন।

 

সভায় তছলিম হোসেন হাওলাদারের লেখা কবিতা আবৃত্তি করেন সামিয়া আলম, প্রখর পীযূষ, পুনম নন্দী, তনুশ্রী দাস ও ওমর ইশরাত প্রীতি।

 

স্মরণসভায় বক্তারা বলেন, তছলিম হোসেন হাওলাদার আপাদমস্তক সাহিত্যিক ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিলেন। বয়সে প্রবীণ হলেও তরুণ সাহিত্যকর্মীদের সাথে বন্ধুর মত মিশতেন। চাঁদপুরের সাহিত্য আন্দোলনের নবজাগরণে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তিনি যেমন বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন, তেমনি মনে-প্রাণে সত্য সুন্দরকে ধারণ এবং লালন করতেন। তাঁর অকাল প্রয়াণে সাহিত্যাঙ্গন মর্মাহত। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা