আওয়ামীলীগের উন্নয়ন প্রচারনা ও শান্তি সমাবেশ 

আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে: মিজানুর রহমান 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ৬:৫০
Link Copied Successfully!
আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। বাংলাদেশে যত অধিকার আদায় ও উন্নয়ন হয়েছে তা আ’লীগ সরকারেরই নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা, গনতন্ত্রসহ সকল ক্ষেত্রে আ’লীগের অবদান। সামনেই ছেংগারচর পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। মান-অভিমান ভূলে গিয়ে দলের ও উন্নয়নের স্বার্থে এক হয়ে আ’লীগকে আরো শক্তিশালী করবো। দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বিজয় অসম্ভব।
পদ্মা সেতু, রুপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিনামূল্যে বই বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, গৃহহীনদের গৃহদান,ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে উন্নত বাংলাদেশ দেশ গড়তে আ’লীগেরই অবধান।
শুক্রবার বিকেলে বাগানবাড়ি আইডিয়েল একাডেমি মাঠে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও সরকারের উন্নয়ন প্রচারনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর -২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজান একথা বলেন।
তিনি আরো বলেন, আজকে যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। কারণ, চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামীলীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।
আমরা শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো। দেশকে স্মার্ট বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আওয়ামীলীগকে এক হতে হবে। আমরা মাঠে আছি এবং থাকব।
এসময় আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম মিজান, আওয়ামীলীগের উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম শিমুল, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফয়সাল, আ’লীগ নেতা রওশন আলী, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব