চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেফতার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ৬, ২০২৩ | ২:১৯
Link Copied Successfully!

গ্রামাঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা সহজ সরল রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মো. মাসুদ (২৬), সবুজ (২২), দীপ দে (২৩) ও হৃদয় দাস (২৫) নামে ৪ দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তাদেরকে হাসপাতাল থেকে গ্রেফতার করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহরাজ মাহমুদ।

বিজ্ঞাপন

 

গ্রেফতার মাসুদ শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী মৃত মিরাজ বেপারীর ছেলে, সবুজ শহরের কোড়ালিয়া রোডের মো. দুলালের ছেলে, দীপ শহরের ঘোষপাড়ার বিষু দের ছেলে এবং হৃদয় শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের কানাই দাসের ছেলে।

 

বিজ্ঞাপন

জানা গেছে, প্রতিদিন সকালে শত শত রোগী আসে হাসপাতালের আউটডোরে চিকিৎসা সেবা ও ঔষধ নেয়ার জন্য। রোগীরা যখন লাইনে দাঁড়িয়ে থাকেন টিকিট কিংবা ঔষধ নেয়ার জন্য তখনই তারা গিয়ে সিরিয়াল ছাড়া আগে টিকিট এবং ঔষধ নিয়ে দিবেন বলে টাকা নেন। আবার যারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চেম্বার থেকে বের হন, তখন তাদেরকে এক রকম জোর করে নিয়ে যান হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে। যে ডায়াগনষ্টিক সেন্টারগুলোর দালাল হিসেবে তারা কাজ করেন।

 

এএসআই মেহরাজ মাহমুদ জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তারা মোবাইলে ফোনে থানায় অভিযোগ করে। তাৎক্ষনিক হাসপাতালে এসে এই চারজনকে পাওয়া যায় এবং তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, হাসপাতালে আসা রোগীদেরকে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দালাল বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা সাধারণ রোগীদেরকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নাম করে তাদের পছন্দের ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। তাদের ফাঁদে পড়ে অনেকেই সঠিক চিকিৎসা সেবা পায় না। আজকে রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা