মতলব উত্তর উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ৩, ২০২৩ | ৬:৪৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকালে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান,ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহবুব প্রধান, ফরাজিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইন্জি: রেজাউল করিম, মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুধ প্রমুখ।
বক্তারা বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।  আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌর নির্বাচন। রাগ অভিমান ভুলে গিয়ে দলের স্বার্থে কাজ করতে হবে। এ নির্বাচনে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মার্কা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ব না হলে আর নৌকা পাশ না করলে আমাদের অস্তিত্ব থাকবেনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা