ছেংগারচর পৌরসভার নির্বাচনে দলীয় প্রতিক নৌকা চায় আ’লীগের ১৬ জন

Reporter
সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ জুন ১, ২০২৩ | ৭:২৭
Link Copied Successfully!
ঘোষনা করা হয়েছে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার তফসিল। তফসিল ঘোষণার পর নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। কেউ গনসংযোগ করে, কেউ ব্যানার ফেস্টুন সাটিয়ে আবার কেউবা সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ক্ষমতাশীন আ’লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল থেকে বেশ কয়েকজন মেয়র পদে প্রার্থী হতে পাড়ে। আ’লীগের সম্ভাব্য মেয়র পদে প্রায় ১৬জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা সবাই নৌকা চায়।
আ’লীগের সম্ভাব্য মেয়র পদে নৌকা প্রত্যাশীরা হলো, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মাস্টার, পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহাআলম ছিদ্দিকী, উপজেলা আ’লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুদ টিটু মোল্লা, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আ’লীগ নেতা আতিকুর রহমান আতিক, আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ নাসির উদ্দিন মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনী খান মুকুল।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা