কচুয়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter
মোঃ নাছির উদ্দিন, কচুয়া
আপডেটঃ জুন ১, ২০২৩ | ৫:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ গোহট ইউনিয়নের গোহট কালা গাজী বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

তারা হলো গোহট গ্রামের মো.আরিফ গাজীর মেয়ে সায়েরা খাতুন আদিবা (০৫) ও একই বাড়ীর বাবুল হোসেনের মেয়ে ইভা আক্তার (০৫)।

 

বিজ্ঞাপন

তারা বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখে উভয়কে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। দুই শিশুর করুন মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা