মতলব উত্তরে জায়গা সম্পত্তির জের ধরে হামলা: আহত দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৩ | ৩:৫৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় জায়গা সম্পত্তির জেরধরে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইঠাদি পাঁচআনী গ্রামে। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছবুর আলী দেওয়ানের ছেলে আব্দুল হালিম দেওয়ান।

আহতরা হলো- বাদী আব্দুল হালিম দেওয়ান ও তার স্ত্রী রেখা বেগম।

বিবাদীরা হলো মৃত- বাদল দেওয়ানের ছেলে মো. নয়ন দেওয়ান, মৃত- সুরুজ দেওয়ানের ছেলে বিল্লাল দেওয়ান, বাদল দেওয়ানের স্ত্রী লাকী বেগম, সিরাজ দেওয়ানের স্ত্রী বিউটি ও সুরুজ দেওয়ানের মেয়ে শামীমা আক্তার।

বিজ্ঞাপন

জানা যায়, আব্দুল হালিমের বিবাদীদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। সেই কারনে বিবাদীর প্রায় সময়ই হালিম দেওয়ানকে মারধরের ও হুমকি দিয়ে আসছে। এ ভয়ে আব্দুল হালিম দেওয়ান আত্মরক্ষার জন্য গত ২১ মে চাঁদপুর কোর্টে ফো: কা: বি: ১০৭/১১৭ (সি) ধারায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার নোটিশ বাড়িতে আসার পর বিবাদীরা আরো বেশি ক্ষিপ্ত হয়। তারই জেরধরে ২৮ মে রবিবার সকালে বিবাধীরা লাঠি সোটা নিয়ে বাদীর ঘরে প্রবেশ করে হালিম ও তার স্ত্রী রেখাকে এলোপাতাড়ি মারধর করে।

ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে যায়। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে এলে বাদীকে মেরে লাশ ঘুম করে ফেলবে বলে চলে যায়। এতে তারা গুরতর আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বাদী আব্দুল হালিম দেওয়ান বলেন, বিবাদীদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা আমাকে হত্যার জন্য কয়েকবার চেষ্টা করছে। তাই আমি কোর্টে মামলা করি। মামলার নোটিশ আসায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আমি এই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাড়ীতে গিয়ে বিবাদীদের পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা