টোরাগড়ে সম্পত্তি নিয়ে ভাইদের দ্বন্দ্ব : পৌরসভার ড্রেন নির্মাণ কাজ বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৩ | ৯:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইদের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার হুমকি ও বসতঘরে হামলার অভিযোগ উঠেছে।

পৌরসভার অর্থায়নে ওই বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান করতে বরাদ্দ দেয়া হয়। সেই ড্রেন নির্মান করতে গিয়েই বাঁধা হয়ে দাঁড়ায় ভাই খোকন ও তার পরিবারের লোকজন। সম্পত্তিগত বিরোধের কারনে ড্রেন নির্মান কাজ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন বড় ভাই মিজানুর রহমান, তাদের বৃদ্ধ মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বর্তমানে চলাচলের পথে পানি জমে থাকায় চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এই সম্পত্তিগত বিরোধ নিয়ে চারজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বড় ভাই মিজানুর রহমান।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন, খোকন (৪৫), মাসুদ (৩৫), রাবেয়া বেগম (৩৫) ও জোতি আক্তার ইমা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ শুক্রবার রাতে বসতঘরে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

জানতে চাইলে আরেক ভাই খোকনের মুঠোফোনে চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির হোসেন কাজী জানান, পৌরসভার অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভাইদের মধ্যে বিরোধ থাকার কারনে কাজ বন্ধ। একাধিকবার নোটিশ করা হলেও কেউ উপস্থিত হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা