চাঁদপুর ও হাজীগঞ্জে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৩ | ৪:২৪
Link Copied Successfully!

হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখা। শুক্রবার সকালে চাঁদপুর শহরের শপথ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম গোস্বামী, নারায়ণ চন্দ্র দাস, দুলাল সরকার, মুনাওয়ার কানন প্রমুখ।

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তনের প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শুক্রবার সকালে হাজীগঞ্জ মধ্যে বাজার শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ আখড়ার সামনে বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ হিন্দু মহাজোট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গণেশ আইচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন সরকারে সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ধর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মহাজোটের কিশোর দাস, অনিক, বিল্পব দেবনাথ রাজ, শুভ ঘোষ, রাজিব দাস, তাফস সরকার, বন্ধন সাহা, সুজন সরকার, অমর সরকার, অর্জুন দেবনাথ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব