মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে একই পরিবারের চারজনকে ঢাকায় প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৩ | ১২:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গায়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে।

২৩ মে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিম পাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহতর হলেন ওই গ্রামের কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিম পাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়ির আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে, হঠাৎ করে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

 

বিজ্ঞাপন

এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এমন ঘটনা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুত্ব দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা