মতলব উত্তরে শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মে ২২, ২০২৩ | ৬:১৮
Link Copied Successfully!
বিএনপি-জামাত কর্তৃক আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের সভাপতিত্ত্বে
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ মাস্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সসম্পাদক শাহজাহান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফরাজিকান্দি ইউপির চেয়ারম্যান ইন্জি. রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিরাজ খলিদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী লাভলী আক্তার, কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রনেতা ওয়াছকুরুনী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তামিম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে। এতে বুঝা যায়, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা ১৯৭৫ সালে জাতির জনক কে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। ২০০৫ সালে রমনার বটমূলে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েচিল। তারা একেরপর এক হত্যাকান্ড সংঘটিত করে আসছে।বক্তারা আরো বলেন, বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তাকে গ্রেফতারের দাবী জানাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা